প্রধান সূচি

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের সাথে সনাক’র মতবিনিময় সভা

প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সহযোগিতায় মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, ওয়েব পোর্টাল বিষয়ক, নিয়মিত নোটিশ বোর্ড হালনাগাদকরণ, উপবৃত্তি প্রাপ্তির শর্তসমূহ দৃশ্যমান স্থানে টানানো, পুরুষ শিক্ষক পদায়ন, স্কুলের বাউন্ডারী ওয়াল নির্মাণ, দপ্তরী নিয়োগ, পিরোজপুর সদরের সকল স্কুলে একটিভ মাদার্স ফোরাম গঠন ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আলোচনায় অংশ নেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিকদার জার্জিস হোসেন, সনাকের শিক্ষা উপ-কমিটির সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার কনা মুখার্জী প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন সনাক’র শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সনাক সদস্য প্রফেসর আবদুল জলিল আকন। সভা সঞ্চালনা করেন টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি.এম. মাজহারুল আলম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial