Tuesday, January 14th, 2020
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বরূপকাঠি প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম ও সাধারণ সম্পাদক মো. ফসিউল ইসলাম বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরূপকাঠি প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক একে আজাদসহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা মিলে পিরোজপুর ইত্তেফাক অফিসে সভাপতি ও সম্পাদককে এ শুভেচ্ছা জানান। এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, নবনির্বাচিত সহ-সভাপতি শিরিনা আফরোজ উপস্থিত ছিলেন। এসময় স্বরূপকাঠি প্রেসক্লাব নেতৃবৃন্দ পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের কাছে আশা প্রকাশ করে বলেন, পিরোজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বরূপকাঠি উপজেলার প্রকৃত সাংবাদিকদের কল্যাণেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধার জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক অসুস্থ মুক্তিযোদ্ধার জমি জবর দখল করার অভিযোগ পাওযা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আ. জলিল জমাদ্দার লিখিত অভিযোগে বলেন, মো. সহিদ জোমাদ্দার (এএসপি) ক্ষমতার প্রভাব খাটিয়ে তার (আ. জলিল) পৈত্রিক সম্পত্তি জবর দখল করেছেন। তিনি বলেন, আমি মো. জলিল জোমাদ্দার, পিতা-মৃত: আব্দুল কাদের জোমাদ্দার, গ্রাম ও ডাকঘর: ভান্ডারিয়া, উপজেলা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর। আমি একজন বৃদ্ধ অসুস্থ মুক্তিযোদ্ধা। তালিকায় আমার মুক্তিবার্তা নং- ০৬০৫০৫০৩৯৪ (লাল বহি), গেজেট নং- ২৩৭০। ভান্ডারিয়া বন্দরে রিজার্ভ পুকুরে পূর্ব পাশে আমার পৈত্রিক বসতবাড়ী ৫৯২নং দাগে অবস্থিত।বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা প্রচারে প্রেস ব্রিফিং ও সেমিনার
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা, প্রচারে প্রেস ব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাস্তবায়নে “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
বাগেরহাট জেলার ২০১৯-২০২০ অর্থ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ শেখ আব্দুর রাজ্জাক, মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ শরিফা খানম, জেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার, জেলা পরিষদ সদস্যবিস্তারিত পড়ুন
প্রশাসনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে, সেবা বিক্রি করা যাবে না … খুলনা বিভাগীয় কমিশনার
খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রকৃত দেশ প্রেমিক। তিনি দেশ এবং দেশের মানুষের জন্য জীবন-যৌবন জেলে কাটিয়েছেন। দেশকে নিয়ে বঙ্গবন্ধুর অনেক বড় স্বপ্ন ছিল। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে চেয়ে ছিলেন। যে স্বপ্ন আজ তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে চলেছেন। তবে বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত দেশে পরিণত হতাম। মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন
শরণখোলায় বিধবার ঘর দখল ॥ মেয়ের শ্লীলতাহানী
বাগেরহাটের শরণখোলায় এক বিধবার বসতঘর প্রকাশ্যে দখল করে নিয়েছে স্থানীয় এক প্রভাবশালী। এ সময় প্রতিপক্ষদের বাঁধা দিতে গেলে ওই বিধবার যুবতী মেয়ের শ্লীলতাহানি করেন দখলবাজরা। ঘটনাটি ঘটেছে ১৩ সোমবার সকালে সুন্দরবন সংলগ্ন উপজেলার সোনাতলা এলাকায়। একই দিন দুপুরে আহত ওই যুবতীকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বিধবা শাহিনুর বেগম (৪৫) তার একমাত্র মাথা গোঁজার ঠাঁই টুকুসহ লুটে নেয়া বসতঘরের প্রয়োজনীয় আসবাপত্র ফিরে পেতে শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শাহিনুর বেগম সাংবাদিকদের বলেন, আমার কোন জমিজমা না থাকার কারণে ১১নং শরনখোলা মৌজার ৪৯১৫বিস্তারিত পড়ুন
কাউখালীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত
“শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, ইউপি সদস্য আফজাল হোসেন প্রমুখ। বৈঠকে বাল্য বিবাহ রোধে মেয়েদের শিক্ষার গুরুত্ব, নিরাপদ মাতৃত্বেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের সাথে সনাক’র মতবিনিময় সভা
প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সহযোগিতায় মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, ওয়েব পোর্টাল বিষয়ক, নিয়মিত নোটিশ বোর্ড হালনাগাদকরণ, উপবৃত্তি প্রাপ্তির শর্তসমূহ দৃশ্যমান স্থানে টানানো, পুরুষ শিক্ষক পদায়ন, স্কুলের বাউন্ডারী ওয়াল নির্মাণ, দপ্তরী নিয়োগ, পিরোজপুর সদরের সকল স্কুলে একটিভ মাদার্স ফোরাম গঠন ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আলোচনায় অংশবিস্তারিত পড়ুন
স্যার ফজলে হাসান আবেদ এর মৃত্যুত শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এর মৃত্যুতে সোমবার পিরোজপুরে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমুহের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের কুটুমবাড়ী মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সভাপতিত্বে ও মইনুল আহসান মুন্নার উপস্থাপনায় শোকসভায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়াসিন খন্দকার, সনাক সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, জেলা মহিলা পরিষদ সভানেত্রী মনিকা মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার বাচ্চু, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, প্রেসক্লাবের সহ-সভাপতি শিরিনা আফরোজ, সাংবাদিক খালিদ আবু, বিভঞ্জন বিশ্বাস প্রমুখ।
বাগেরহাটে ইয়াবাসহ মাদক সম্রাট রাজ্জাক আটক
বাগেরহাটে মাদক সম্রাট রাজ্জাক ফকিরকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাতারা। সোমবার বিকেলে জেলার শরনখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাতারা। আটক রাজ্জাক ফকির ওই গ্রামের মৃত আব্দুল লতিফ ফকিরের ছেলে। শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাতারা অভিযান চালিয়ে মাদক সম্রাট রাজ্জাক ফকিরকে আটক করে থানায় হস্তাস্তর করেছে। এ ঘটনায় বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গাজী কামরুজ্জামান বাদি হয়ে মাদক আইনেবিস্তারিত পড়ুন
