প্রধান সূচি

বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

বাগেরহাট জেলার ২০১৯-২০২০ অর্থ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ শেখ আব্দুর রাজ্জাক, মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ শরিফা খানম, জেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার, জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ^াস, ইব্রাহীম হোসেন মোল্লা, আফরোজা বেগম, মনিরুজ্জামান ঝুমুরসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে জেলার সকল উপজেলার ৩৬২ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে ২ হাজার ৪ শত টাকা করে মোট ৮ লক্ষ ৬৮ হাজার ৮ শত টাকা প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, ভাল রেজাল্টের পাশাপাশি সকলকে ভাল মানুষ হওয়ার কথা বলেন। তারা বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই সকল মাদক, সন্ত্রাস থেকে দূরে থেকে আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার আহবান জানান বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial