কাউখালীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত
“শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, ইউপি সদস্য আফজাল হোসেন প্রমুখ।
বৈঠকে বাল্য বিবাহ রোধে মেয়েদের শিক্ষার গুরুত্ব, নিরাপদ মাতৃত্বে করণীয়, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ভাতা, বাল্য বিবাহ রোধে নারীদের সচেতনতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
