প্রধান সূচি

সুন্দরবনের পক্ষিদিয়ার চর থেকে ৩ হরিণ শিকারী আটক

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর পক্ষিদিয়া চর থেকে তিন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। এসময় একটি ট্রলার, ৫০টি ফাঁদ, ২ হাজার মিটার সানদিয়া জালসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
রবিবার রাতে বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতবরের ছেলে মিরাজ (৩০), তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে হাকিম (২০) ও গাবগাছিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা (২৮)।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রবিবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকায় হরিণ শিকারীরা অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে।
এসময় কয়েকজন শিকারীকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয় এবং ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০টি ফাঁদ, দেশীয় ধারালো অস্ত্র ও ২ হাজার মিটার সানদিয়া জালসহ সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় সুন্দরবনে অনুপ্রবেশ ও বন্যপ্রাণী শিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial