পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে গণপূর্ত মন্ত্রী ও মহিলা এমপি’র অভিনন্দন
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে মো. মুনিরুজ্জামান নাসিম আলী সভাপতি এবং ফসিউল ইসলাম বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি এবং জাতীয় সংসদের মহিলা এমপি শেখ এ্যানী রহমান। একই সাথে নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, নির্বাচিত কমিটি পিরোজপুরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এবং প্রেসক্লাবের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে। পাশাপাশি পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমে বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে পিরোজপুরবাসী ভাগ্য উন্নয়নের দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
এদিকে, পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুকে অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পৌর মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বসির আহমেদ, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, সাবেক সভাপতি মশিউর রহমান মহারাজ, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন সিকদার, পিরোজপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি লাহেল মাহমুদ, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক জহিরুল ইসলাম কলিম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টন।
