Sunday, January 12th, 2020
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে গণপূর্ত মন্ত্রী ও মহিলা এমপি’র অভিনন্দন
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে মো. মুনিরুজ্জামান নাসিম আলী সভাপতি এবং ফসিউল ইসলাম বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি এবং জাতীয় সংসদের মহিলা এমপি শেখ এ্যানী রহমান। একই সাথে নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, নির্বাচিত কমিটি পিরোজপুরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এবং প্রেসক্লাবের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে। পাশাপাশি পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমে বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে পিরোজপুরবাসী ভাগ্য উন্নয়নের দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এদিকে, পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী ও সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি উত্তোলন করলেন গণপূর্ত মন্ত্রী
সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উত্তোলন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, গোটা জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বাঙালি জাতির ইতিহাসে একজন মহামানবকে পাওয়া। সেই মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের নয়, সর্বকালের বাঙালি জাতির ইতিহাসে যতটুকু খোঁজ পাওয়া যায়, তার মত মহামানবের জন্ম আর হয়নি। সে জন্য আমরা তাকে বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। কেউ কেউ ভুল করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন
পিরোজপুরের নদী দখল করে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের নির্দেশ
পিরোজপুরের বিভিন্ন নদী দখল করে স্থাপিত অবৈধ স্থাপনা আগামী তিন দিনের মধ্যে উচ্ছেদ করতে জাতীয় নদী রক্ষা কমিশন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার পিরোজপুর শহরে দুই দিনব্যাপী বিভিন্ন নদী-খাল প্রত্যক্ষ করে এ নিদের্শ দেন। জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান আজ রবিবার ও গতকাল শনিবার এক সদস্যসহ কমিশনের একটি দল নিয়ে পিরোজপুরের বিভিন্ন এলাকা সফর করেন। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালাসহ আরও কর্মকর্তা তার সাথে ছিলেন। কমিশন চেয়ারম্যান হুলারহাট নৌ-বন্দর, দামোদর খাল, শহরের ভারানি খালসমূহ এবং বলেশ^র সেতু এলাকা, চানমারী এলাকাসহ নদীর দুইবিস্তারিত পড়ুন
