Monday, January 13th, 2020
কাউখালীতে ইউপি সদস্য পদে রিয়াজুল নির্বাচিত
পিরোজপুরের কাউখালী উপজেলায় কাউখালী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ নির্বাচনে মো. রিয়াজুল ইসলাম (রুবেল রিয়াজী) ফুটবল প্রতীকে ১১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামীম সেখ তালা প্রতীকে পেয়েছেন ৩২৯ ভোট। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সরকারি কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও সরকারি কাউখালী মহাবিদ্যালয় দুটি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কাউখালী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল খালেক সাবুর পদত্যাগ করেন। ফলে শুণ্য হওয়া ইউপি সদস্যের উপনির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ১৩০০ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে আটক
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবাসহ মা নুরজাহান বেগম (৫৮), মেয়ে আসমা আক্তার (২১) ও ছেলে হাসান মিয়া (১৮)কে আটক করেছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত নূরজাহান বেগম পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী ও আসমা মেয়ে ও হাসান মিয়া ছেলে। মঠবাড়িয়া থানার এসআই শাহানাজ পারভীন জানান, পৌর শহরের দক্ষিণ বন্দার স্লুইজগেট এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী নুরজাহান ও মেয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়েবিস্তারিত পড়ুন
মেঘনা নদীতে ২ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কর্মচারীসহ ফারহান-৯ লঞ্চ আটক
মেঘনা নদীতে রবিবার রাতে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী এবং বরিশাল থেকে ঢাকাগামী দ্ইুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চঘাট থেকে সোমবার সকালে এমভি ফারহান-৯ লঞ্চ এর মাস্টার খন্দকার আফতাব আলী ও সুকানী আব্দুল হামিদসহ লঞ্চটি আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। আটককৃত লঞ্চের মাষ্টার আফতাবের বাড়ি ঢাকার উত্তর বাড্ডায় এবং সুকানী হামিদের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলায়। বিআইডব্লিইটিএ থেকে সহযোগিতা চাওয়ার পর তাদেরকে আটক করে পুলিশ। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে যাত্রী নিহত ও আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে ফারহান-৯ লঞ্চসহ দুইবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
জেলার ইন্দুরকানী উপজেলায় ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অশোক রায়, প্রধান শিক্ষক অসীম কুমার, সহকারি প্রধান শিক্ষক শংকরবিস্তারিত পড়ুন
মিরাজুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের মরহুম খবির উদ্দিনবাজার সংলগ্ন জুনিয়া কমপ্লেক্স মাঠে মিরাজুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম লাভলু, প্রধান শিক্ষক মুহাম্মদ নান্নুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্চিত
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে চালিতাখালী গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের হাতে অপর এক শিক্ষক লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ইউনিয়নের ১নং চালিতাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন কাজ-কর্মের বিষয় নিয়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম এবং সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
সুন্দরবনের পক্ষিদিয়ার চর থেকে ৩ হরিণ শিকারী আটক
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর পক্ষিদিয়া চর থেকে তিন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। এসময় একটি ট্রলার, ৫০টি ফাঁদ, ২ হাজার মিটার সানদিয়া জালসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। রবিবার রাতে বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতবরের ছেলে মিরাজ (৩০), তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে হাকিম (২০) ও গাবগাছিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা (২৮)। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রবিবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকায়বিস্তারিত পড়ুন
