প্রধান সূচি

স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত

জেলার স্বরূপকাঠী উপজেলায় অগ্নিকান্ডে স্বপন মজুমদার নামে এক ব্যক্তির বসতঘরসহ আসবাবপত্র ভস্মিভুত হয়েছে। রবিবার রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ব্রাহ্মনকাঠি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪ লক্ষ টাকা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এলাকাবাসি সুত্রে জানা গেছে, ওই দিন রাতে ঘরের কেয়ারটেকার সুনীল বিশ্বাস ঘরের ভিতরে আগুন দেখে ডাক চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় আসবাবপত্রসহ বসতঘরটি ভস্মিভুত হয়। খবর পেয়ে স্বরূপকাঠী ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রে আনে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার আবদুল্লা আল মামুন বাবু ও নেছারাবাদ থানার (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial