প্রধান সূচি

Monday, January 6th, 2020

 

শেখ হাসিনা সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছে। তথ্য অধিকার আইন পাশ করে নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার দিয়েছে। বেসরকারি খাতে টেলিভিশনের লাইসেন্স উন্মুক্ত করে দিয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ২০তম টেলিভিশন রিপোর্টার্স অব বাংলাদেশে (ট্র্যাব) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উন্নয়নের কথা দেশের মানুষকে জানানোর আহ্বান জানিয়ে গণপূর্ত মন্ত্রী গণমাধ্যমের উদ্দেশে বলেন, আমরা চাইনা টেলিভিশন চ্যানেলগুলো অন্ধের মতো সরকারের পক্ষে নিউজ করবে। কিন্তু নেতিবাচক সংবাদের পাশাপাশি দেশেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় র‌্যাবের অভিযানে ৫ ভূয়া দাঁতের ডাক্তার আটক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সোমবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ অভিযান চালিয়ে ৫ ভুয়া দাঁতের ডাক্তারকে আটক করেছে। এ সময় তাদের দোকান সিলগালা করে দেয়া হয়েছে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভান্ডারিয়া পৌরশহর এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজন ভূয়া ডাক্তার লোকজনকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনতা দাঁত ঘরের মো. ফাইজুল হক রানা, মর্ডান ডেন্টাল কেয়ারের মো. বাবুল হোসেন নিরব, মা ডেন্টাল কেয়ারের মো. মহিউদ্দিন পলাশ, বেঙ্গল ডেন্টাল কেয়ারের জসিম উদ্দিন শাহীন এবং ভাঙ্গা হাড় জোড়া লাগানোর মত অপরাধে মো. শামীম আকনকে আটক করাবিস্তারিত পড়ুন


আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে মিরাজুল ইসলামের সৌজন্যে সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের এমপি পুনরায় নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। শনিবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন মিরাজুল ইসলাম। এদিকে, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে যানা গেছে। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তারা সম্মেলন করার সকল সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুলবিস্তারিত পড়ুন


শেখ হাসিনা বাঁচলে দেশ বাঁচবে … এসএম কামাল হোসেন

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া কবুল হয়। শেখ হাসিনা বাঁচলে দেশ বাঁচবে। আপনারা দেখেছেন শেখ হাসিনার আমলে দেশে যে উন্নয়ন হয়েছে, অন্য কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি দেশে। দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনার প্রয়োজন রয়েছে। সোমবার সকালে বাগেরহাট পৌরসভা অডিটরিয়মে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুরবিস্তারিত পড়ুন


বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ

প্রথমবারের মতো বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ। সোমবার সকাল সাড়ে ৯ টায় দেশীয় জলসীমা ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’ নামের ভারতীয় কোস্ট গার্ডের এ জাহাজ দুটিকে স্বাগত জানায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিজিজিএস সোনার বাংলা’। এদিন দুপুরে ভারতীয় জাহাজ দুটি মোংলা বন্দর জেটিতে ভেড়ে। এ সময় বাংলাদেশ কোস্টগার্ড আনুষ্ঠানিক ভাবে (বাদক দল ব্যান্ড বাজিয়ে) জাহাজ দুটিকে স্বাগত জানায়। ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’ দুটিতে উবঢ়ঁঃু ওহংঢ়বপঃড়ৎ এবহবৎধষ অহঁৎধম কধঁংযরশ ও ঈঙগউঞ (ঔএ) ঝঁসরঃ উযরসধহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আঞ্চলিকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পানির নিচে পাঁকা আমন ধান ॥ রবি শষ্যের ব্যাপক ক্ষতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌষ মাসের অসময়ের বৃষ্টির পানিতে ডুবে গেছে পাঁকা আমন ধান এবং রবি শষ্যের ক্ষেত। গত ৩ দিনের টানা বৃষ্টিতে তছনছ হয়ে গেছে কৃষকের স্বপ্নের সাজানো ফসলের ক্ষেত। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণের টাকা পরিশোধের চিন্তায় কৃষকরা দু’চোখে ঘোর অন্ধকার দেখছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ২০ হাজার ২ শত হেক্টর জমিতে আমন (উফসি এবং স্থানীয়) আবাদ হয়েছে। ৫০ ভাগ ধান এখন পর্যন্ত কৃষকরা ঘরে তুলেছে। বাকি ৫০ ভাগ পাঁকা ধান মাঠে আছে। এই ৫০ ভাগের কিছু ধান কেটে শুকাবার জন্য কৃষকরাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় অবাদে অতিথি পাখি নিধন করে চলেছে

পাইকগাছায় শীত মৌসুমে পাখি শিকারীরা অবাধে অতিথি পাখি সহ দেশি পাখি শিকারের উৎসবে মেতেছে। এলাকার বিভিন্ন আমন ক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়ি ঘের থেকে শিকারীরা এসব অতিথি পাখি শিকার করছে। ইতোমধ্যে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শিকারীদের বিরুদ্ধে দু’একটি ব্যবস্থা গ্রহণ করলেও যথাযথ তদারকি না থাকায় শিকারীরা তৎপর রয়েছে পাখি শিকারে। উপজেলার বয়রা, কচুবুনিয়া, বাসাখালী, বাইসারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, অকাইবাসী, ঠাকুনবাড়ী, আমিরপুর, বাইনবাড়ীয়া, কুমখালী ও পৌরসভা সহ বিভিন্ন এলাকায় আমন ধান ক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়ি ঘের রয়েছে। এ সব খাল বিলে শীত মৌসুমের শুরুতেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত

জেলার স্বরূপকাঠী উপজেলায় অগ্নিকান্ডে স্বপন মজুমদার নামে এক ব্যক্তির বসতঘরসহ আসবাবপত্র ভস্মিভুত হয়েছে। রবিবার রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ব্রাহ্মনকাঠি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪ লক্ষ টাকা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, ওই দিন রাতে ঘরের কেয়ারটেকার সুনীল বিশ্বাস ঘরের ভিতরে আগুন দেখে ডাক চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় আসবাবপত্রসহ বসতঘরটি ভস্মিভুত হয়। খবর পেয়ে স্বরূপকাঠী ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রে আনে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ২১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের শরণখোলা উপজেলায় খুলনা র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা রবিবার রাতে অভিযান চালিয়ে ইউসুফ আলী আকন (৪৯) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২১৭ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, একটি মেমোরী কার্ড ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীকে সোমবার সকালে শরণখোলা থানায় হস্তান্তর করার পর তাকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী ইউসুফ দীঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। সে জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, ফকিরহাটসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে মাদকের নেটওয়ার্ক গড়ে তোলে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial