প্রধান সূচি

আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে মিরাজুল ইসলামের সৌজন্যে সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের এমপি পুনরায় নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।
শনিবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন মিরাজুল ইসলাম।
এদিকে, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে যানা গেছে।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তারা সম্মেলন করার সকল সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশনায় জেলা আওয়ামী লীগ আগামী ২৪ জানুয়ারী সম্মেলন করার সময় দিয়েছে। আমরা সম্মেলন আয়োজনে প্রস্তুত রয়েছি। আমরা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন করতে আগ্রহী। এ বিষয়ে কেন্দ্র আমাদের আস্বস্ত করেছেন। আমরা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অতিথি তালিকা চেয়েছি। তারা তালিকা পাঠালে আমরা প্রচার প্রচারনার কাজ শুরু করবো। নির্ধারিত তারিখে সম্মেলন সফল করতে আমরা প্রস্তুত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial