প্রধান সূচি

স্বরূপকাঠীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বরূপকাঠী উপজেলার আটঘর এলাকায় কনিকা (১৮)  নামে এক নববধূর হাতের মেহেদীর রং শুকাতে না শুকাতেই তার ঝুলন্ত লাশ পাওয়া গেল বাড়ীর পাশে আম গাছে। সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটঘরের ৪নং ওয়ার্ডের বিপুল মজুমদারের ছেলে বিকাশ মজুমদার গত ছয় মাস আগে ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে বাড়ীতে আনেন। বিয়ের পর মাস দুয়েক তাদের সংসার ভালই চলছিল। পর থেকে তাদের সংসারে নানা বিষয় নিয়ে চাপা কলহ বেধেই থাকত। হঠাৎ সোমবার সকালে তাদের বাড়ীর পাশে একটি আম গাছে প্রতিবেশিরা ওই নববধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্বরূপকাঠী থানার এস আই মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ওই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মেয়ের স্বজনরা যদি মামলা করতে চান তাহলে তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে।

ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার জানান, শুনেছি মেয়েটি আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial