প্রধান সূচি

Monday, December 16th, 2019

 

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬ টায় বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর পৌরসভা,  জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, প্রেসক্লাব, টেলিভিশন জার্নানিষ্ট এশোসিয়েশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক ও সাস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শেণী পেশার মানুষ পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি এবং মহিলা এমপি শেখ এ্যানিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

জেলার ভান্ডারিয়ায় আজ সোমবার বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।  সোমবার সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, জাতীয়পার্টি (জেপি), বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, কর্মরত সাংবাদিকবৃন্দ ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৯টায় স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি,বিস্তারিত পড়ুন


কাউখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মুক্তিযোদ্ধা তালুকদার দেলোয়ার হোসেন, এবিএম শাহজাহান, এডভোকেট একেএম আব্দুস শহীদ, আলী হোসেন তালুকদার প্রমুখ।


কাউখালীতে বিজয় দিবস উদযাপিত

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। প্রথম প্রহরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এসময় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), পুলিশ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় কাউখালী সরকারী বালক বিদ্যালয়বিস্তারিত পড়ুন


শরণখোলায় নৌকার মঞ্চে বিজয় দিবস

বাগেরহাটের শরণখোলায় ব্যতিক্রমী নৌকা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’ ঘোষণার মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সোমবার সকাল সাড়ে ৭টায় প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে শহীদ মিনার ও শহীদ মুক্তিযোদ্ধাদের মাজারে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শরণখোলা প্রেসক্লাব, শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় রায়েন্দা সরকারি পাইলটবিস্তারিত পড়ুন


লাল সবুজের ফেরিওয়ালা

“পতাকা বিক্রি করা আমার কেবল পেশাই নয়, বিষয়টা আমার কাছে অনেক সম্মান ও আনন্দেরও।” কথাগুলো বলছিলেন, ঝালকাঠি জেলার আলীপুর গ্রামের লাল সবুজের ফেরিওয়ালা (পতাকা বিক্রেতা) মো. সেলিম মিয়া (৫৪)। ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও পহেলা বৈশাখসহ বড় বড় সামাজিক আচার অনুষ্ঠানে বছরের ছয় মাসই পতাকা বিক্রিতে সংসার চলে সেলিমের। সেলিম মিয়া পতাকা বিক্রি করেন ঢাকায়। তবে ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ আসলেই তিনি পতাকা নিয়ে চলে আসেন পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায়। তাই বরাবরের মত এবারও ১৬ই ডিসেম্বরে তিনি বিভিন্ন সাইজের পতাকা, ফিতা, রাবার ফিতা নিয়ে বিক্রির জন্য এসেছেনবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্বরূপকাঠী উপজেলার আটঘর এলাকায় কনিকা (১৮)  নামে এক নববধূর হাতের মেহেদীর রং শুকাতে না শুকাতেই তার ঝুলন্ত লাশ পাওয়া গেল বাড়ীর পাশে আম গাছে। সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটঘরের ৪নং ওয়ার্ডের বিপুল মজুমদারের ছেলে বিকাশ মজুমদার গত ছয় মাস আগে ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে বাড়ীতে আনেন। বিয়ের পর মাস দুয়েক তাদের সংসার ভালই চলছিল। পর থেকে তাদের সংসারে নানা বিষয় নিয়েবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোবাইল চালাতে নিষেধ করায় ইন্দুরকানীতে ইমরান গাজী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার চরবলেশ্বর গ্রামে নিজ বাড়ীর বাগানের চাম্বল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমরান গাজী বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের মনির গাজীর ছেলে। সে কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ইমরানের বাবা মনির গাজী বলেন, ইমরান সন্ধ্যার পরে মোবাইল ফোনে ছবি দেখতে ছিল। আমি রাগ করে বলছি গতবছর এসএসসি পরীক্ষায় ফেল করেছো, এখন ছবি দেখা বাদ দিয়ে লেখাপড়া করো। পরে ইমরান আমার সাথে অভিমান করে ঘরের পিছনে চাম্বল গাছেবিস্তারিত পড়ুন


মহান বিজয় দিবস আজ

আজ ১৬ ডিসেম্বর। ৪৯তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial