কাউখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মুক্তিযোদ্ধা তালুকদার দেলোয়ার হোসেন, এবিএম শাহজাহান, এডভোকেট একেএম আব্দুস শহীদ, আলী হোসেন তালুকদার প্রমুখ।
Please follow and like us:
« কাউখালীতে বিজয় দিবস উদযাপিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত »
