ভান্ডারিয়ায় বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত
জেলার ভান্ডারিয়ায় আজ সোমবার বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, জাতীয়পার্টি (জেপি), বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, কর্মরত সাংবাদিকবৃন্দ ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৯টায় স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গালর্স গাইড, কাব দল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুঁচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণ এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
পরে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা, ফুলের শুভেচ্ছা জ্ঞাপন, ফ্রি স্বাস্থ্য সেবা, ফ্রি ভূমি সেবা, স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও আওয়ামী লীগের উদ্যোগে সম্মাননা স্বরূপ নগদ অর্থ এবং খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, মুক্তিযোদ্ধা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হক নান্না, উপজেলা সমাজসেবা অফিসার ভবানি সংকর বল, মুক্তিযোদ্ধা আ. রশিদ মৃধা, আলি বাহাদুর খান, মো. সেলিম সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ওসি এস এম মাকসুদুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল আজিজ সিকদার, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. হুমায়উন কবির, মো. শামসুউদ্দিন হাওলাদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চাপ্টারের সদস্য বাবুল চন্দ্র দাস, ভান্ডারিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া মহিলাদের অংশ গ্রহণে ক্রীড়া এবং আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে হাসপাতাল ও এতিম খানায় বিশেষ খাবার বিতরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
