ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
মোবাইল চালাতে নিষেধ করায় ইন্দুরকানীতে ইমরান গাজী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার চরবলেশ্বর গ্রামে নিজ বাড়ীর বাগানের চাম্বল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমরান গাজী বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের মনির গাজীর ছেলে। সে কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
ইমরানের বাবা মনির গাজী বলেন, ইমরান সন্ধ্যার পরে মোবাইল ফোনে ছবি দেখতে ছিল। আমি রাগ করে বলছি গতবছর এসএসসি পরীক্ষায় ফেল করেছো, এখন ছবি দেখা বাদ দিয়ে লেখাপড়া করো। পরে ইমরান আমার সাথে অভিমান করে ঘরের পিছনে চাম্বল গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« মহান বিজয় দিবস আজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার »
