পিরোজপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সিনিয়র সদস্য এম এ রব্বানী ফিরোজ।
সভায় পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহ আলম, নির্বাহী সদস্য নুরুল হুদা আলম, এন এম খালেদ রবি, ইউনিট কমিটির আজীবন সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ইউনিট সদস্য ও জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম সুমন, মামুন হোসাইন, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, যুবপ্রধান জামিল আহম্মেদ খানসহ ইউনিট কার্যকরী কমিটির সদস্য, আজীবন ও বার্ষিক সদস্য, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপ-প্রধান এবং যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তবে কোরাম পূর্ণ না হওয়ায় সভা মূলতবি করা হয়।
Please follow and like us:
« বিএনপি জামায়াত অপশক্তি ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে ওরা আবার ঝাঁপিয়ে পড়বে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারী সেটেলমেন্ট অফিসে চরম জনবল সংকট »
