প্রধান সূচি

Wednesday, December 4th, 2019

 

অবকাঠামোগত উন্নয়নের সাথে মানুষ এখন কর্মসংস্থান চায় … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের উন্নত হতে হবে, উন্নয়নের পথ অনেক দীর্ঘ। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষ এখন কর্মসংস্থান চায়। সরকার অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করে বটে, কিন্তু কর্মসংস্থানের জন্য কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, কৃষিকাজ ইত্যাদির সুযোগ বেসরকারি ভাবেই সৃষ্টি করতে হয়। যা একটি ধারাবাহিক পথে তৈরী করতে হবে। আর এ জন্য প্রয়োজন মানুষের ঐক্য। তিনি বুধবার সন্ধ্যায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাসিয়া-শংকরপুর বাজারে এক মতবিনিময় সভায় সমবেত গ্রামবাসীদের উদ্দেশ্যে আরও বলেন, একতা হচ্ছে আমাদের রাজনীতি, কাজ হচ্ছে আমাদের রাজনীতি। দলীয় রাজনীতির ঊর্ধ্বেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালন

পিরোজপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান ফুলু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খান সুমন, পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. হারুন হাওলাদার, স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বটতলা কেন্দ্রীক বাউল গানের আসর

পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বটতলা কেন্দ্রীক বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রায়েরকাঠী এলাকার বটতলায় এ বাউল গানের আসরে গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ। এসময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রশিক্ষক তাপস ভট্টাচার্য, ইমরান হোসেন টারজান, যোবায়ের জনি, এডভোকেট মানস কুমার বৈরাগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


স্বরূপকাঠীতে ৪ ফার্মেসীকে জরিমানা

পিরোজপুরের স্বরূপকাঠীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখা ও বিক্রির দায়ে ৪ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, এ দিন দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেয়াদ উত্তীর্ন ওষধ রাখা ও বিক্রির দায়ে ক্রিসেন্ট ড্রাগ হাউসকে ৮ হাজার টাকা, সুমন ফার্মেসীকে ৪ হাজার, মুক্তি ঔষধ বিতানকে ৩ হাজার এবং আলম ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সেনিটারী ইন্সপেক্টর শেখবিস্তারিত পড়ুন


মাদক ব্যবসায়ী ও মাদকসেবী নিজের, পরিবারের, সমাজের সর্বোপরি দেশের সর্বনাশ ডেকে আনে … ডিআইজি মো. শফিকুল ইসলাম

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন, মাদক নির্মূল করতে ব্যর্থ হলে আমাদের কিশোর এবং যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। ফলে দেশ পরিচালনার জন্য যোগ্য লোক পাওয়া কঠিন হবে। বুধবার পিরোজপুর পুলিশ লাইন মিলনায়তনে মাদক ব্যবসায়ী ও সেবীদের আত্মসমর্পন এবং শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিআইজি আরো বলেন, একজন মাদক ব্যবসায়ী বা মাদকসেবী নিজের, পরিবারের, সমাজের সর্বোপরি দেশের যে সর্বনাশ ডেকে আনে তা ভাষায় প্রকাশ করা যায় না। এদের পুর্নবাসিত করতে যা যা করা দরকার তা সব করাবিস্তারিত পড়ুন


ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সনাক’র মতবিনিময় সভা

ইউনিয়ন পরিষদকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর কক্ষে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সেবার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে তথ্য প্রকাশ, তথ্যের উন্মুক্ততা বিষয়ক (বাজেট, পরিকল্পনা, বরাদ্দ, উন্নয়ন প্রকল্পের তালিকা সম্পর্কিত), অভিযোগ গ্রহণ ও নিরসন সংক্রান্ত, ইউনিয়ন পরিষদে নারী-পুরুষদের জন্যবিস্তারিত পড়ুন


ভোগান্তিতে সেবা প্রত্যাশিরা

চিতলমারী সেটেলমেন্ট অফিসে চরম জনবল সংকট

বাগেরহাটের চিতলমারী সেটেলমেন্ট অফিসে জনবল সংকটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশিতদের। দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ অফিসটিতে চরম লোকবল সংকট রয়েছে। ফলে উপজেলার ৭ ইউনিয়ন থেকে আগত সেবা প্রত্যাশিরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে এ অফিসে মঞ্চুরীকৃত ১৯টি পদের মধ্যে মাত্র ৭ জন লোক কর্মরত আছেন। সে কারণে এ দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সেবা প্রত্যাশিদের কাঙ্খিত সেবা প্রদানে হিমসিম খাচ্ছেন। সেটেলমেন্ট অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূণ্য থাকায় সেবা প্রত্যাশিদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন এ অফিসে কয়েক’শ লোক জমিজমা সংক্রান্ত বিভিন্ন কাজে এসে জনবল সংকটের কারণে দিনের পরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সিনিয়র সদস্য এম এ রব্বানী ফিরোজ। সভায় পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহ আলম, নির্বাহী সদস্য নুরুল হুদা আলম, এন এম খালেদ রবি, ইউনিট কমিটির আজীবন সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ইউনিট সদস্য ও জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম সুমন, মামুন হোসাইন, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, যুবপ্রধান জামিল আহম্মেদ খানসহ ইউনিট কার্যকরী কমিটির সদস্য, আজীবন ও বার্ষিক সদস্য, বিভিন্নবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial