প্রধান সূচি

মাদক ব্যবসায়ী ও মাদকসেবী নিজের, পরিবারের, সমাজের সর্বোপরি দেশের সর্বনাশ ডেকে আনে … ডিআইজি মো. শফিকুল ইসলাম

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন, মাদক নির্মূল করতে ব্যর্থ হলে আমাদের কিশোর এবং যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। ফলে দেশ পরিচালনার জন্য যোগ্য লোক পাওয়া কঠিন হবে।

বুধবার পিরোজপুর পুলিশ লাইন মিলনায়তনে মাদক ব্যবসায়ী ও সেবীদের আত্মসমর্পন এবং শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিআইজি আরো বলেন, একজন মাদক ব্যবসায়ী বা মাদকসেবী নিজের, পরিবারের, সমাজের সর্বোপরি দেশের যে সর্বনাশ ডেকে আনে তা ভাষায় প্রকাশ করা যায় না। এদের পুর্নবাসিত করতে যা যা করা দরকার তা সব করা হবে। ইতোমধ্যে এদের অনেককে রিক্সা, ভ্যান, সেলাই মেশিনসহ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এখন এদেরকে পুর্নবাসনের জন্য সমবায়ের মাধ্যমে আলোর পথে পিরোজপুর নামের একটি সংগঠনের রেজিষ্ট্রেশন হয়েছে এবং এর মাধ্যমে জলাশয় এবং জমি লীজ নিয়ে মাছের চাষ, ধান চাষ এদের মাধ্যমে করা হবে এবং এদের অনেককে যুব উন্নয়ন ও সমাজসেবার প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং হচ্ছে যাতে করে তারা এসব প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দে মাদকমুক্ত জীবনে ফিরে যেতে পারে।

বুধবার পিরোজপুরের ২৩ জন মাদক ব্যবসায়ী ও সেবী আত্মসমর্পন করেন। এ নিয়ে এ জেলায় গত দু’বছরে মোট ১৬৫ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী আত্মসমর্পন করেছে।

পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা কমান্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, আলোর পথে পিরোজপুর এর জেলা সভাপতি গোলাম মাওলা নকিব, সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান তালুকদার ও যুব উন্নয়ন অধিদপ্তরের পিরোজপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবেদ শাহ।

অনুষ্ঠানে ৪ জন নারীসহ আত্মসমর্পনকারী ২৩ জনের নিজস্ব উপার্জনে সংসার পরিচালনার সহায়তার জন্য সেলাই মেশিন, চা বিক্রীর তৈজসপত্র প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial