পিরোজপুরে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা সভা
‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের বাংলা বিভাগে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পিরোজপুর সদর থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল, সরকারি সোহ্রাওয়াদী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক সদানন্দ গাইন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা পুলিশকে ভয় না পেয়ে অপরাধ দমনে পুলিশের সাথে কাজ করার আহ্বান জানান।
Please follow and like us:
« বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ভেঙ্গে যাওয়া সরকারী রাস্তার ইট লুট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ৪ ভুয়া পরীক্ষার্থী বহিস্কার »
