প্রধান সূচি

বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ভেঙ্গে যাওয়া সরকারী রাস্তার ইট লুট

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা লঞ্চঘাটের পূর্ব এবং পশ্চিশ পাশের ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভেঙ্গে যাওয়া সরকারী রাস্তার ইট লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের মৃত মো. মকবুল আলী হাওলাদারের ছেলে মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, গত ১২ নভেম্বর রাতে স্থানীয় মো. রাজু, মো. শাহিন ফরাজী, মো. রাকিব, মো. ইমরান, মো. মাসুদ, মো. ফেরকান ও মো. আল আমিন খান একত্রিত হয়ে ফুলহাতা লঞ্চঘাটের পূর্ব এবং পশ্চিশ পাশের ভেঙ্গে যাওয়া সরকারী রাস্তার ইট উঠিয়ে রাতেই সেসব ইট ট্রলারে করে অন্যত্র নিয়ে যায়।

এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজাজামান মিন্টু জানান, ফুলহাতা লঞ্চঘাটের পাশে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভেঙ্গে যাওয়া সরকারী রাস্তার ইট লুটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial