Thursday, November 21st, 2019
আন্তর্জাতিক মানে উপনীত হলো ওসমানী স্মৃতি মিলনায়তন
আন্তর্জাতিক মানে উপনীত হলো নবরূপে সজ্জিত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। ঢাকার নবাব আবদুল গনি রোডে অবস্থিত এবং মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর নামে নামকরণকৃত প্রায় চার দশকের পুরনো এ মিলনায়তনটি সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের জন্য চলতি বছরের মার্চ মাসে কাজ শুরু করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তর। ২০২০ সালের জুন মাসে শেষ হবার কথা থাকলেও নির্ধারিত মেয়াদের প্রায় সাত মাস পূর্বে মিলনায়তনটির সংস্কার ও আধুনিকায়ন কাজ শেষ হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নবসজ্জিত ওসমানী স্মৃতি মিলনায়তন পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। এসময় তার সাথে গৃহায়নবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে উপজেলা তথ্য কেন্দ্রের উঠান বৈঠক
জেলার ইন্দুরকানীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা উপজেলা তথ্য কেন্দ্রের ‘তথ্য আপা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পত্তাশি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বড়বাড়িতে বৃহস্পতিবার বিকেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী প্রোগ্রামার চন্দন রায়। এসময় বক্তারা বলেন তথ্য কেন্দ্রের মাধ্যমে তথ্য সেবা প্রদানের পাশাপাশি সেবা গ্রহীতাদের জন্য উঠানবিস্তারিত পড়ুন
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
ভান্ডারিয়ায় ৪ ভুয়া পরীক্ষার্থী বহিস্কার
পিরোজপুরের ভান্ডারিয়ায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটকের পর এবার এবতেদায়ী পরীক্ষায় ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া ৪ ভুয়া পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার কুরআন মজিদ ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্ বিষয়ে পরীক্ষা চলাকালে উপজেলার ধাওয়া রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী (৫ম শ্রেণী) পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া ৪ ভুয়া পরীক্ষার্থীকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বহিস্কারের নির্দেশ দেন। বহিস্কৃত শিক্ষার্থীরা হলো- স্থানীয় পশ্চিম রাজপাশা ওয়ারেচিয়া ইবতেদায়ী মাদ্রাসার পরীক্ষার্থী আসাদুল্লাহ রোল ৪৮৪, মো. দ্বীন ইসলাম রোল ৪৮৬, মো. নাজমুল রোলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা সভা
‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের বাংলা বিভাগে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পিরোজপুর সদর থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল, সরকারি সোহ্রাওয়াদী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক সদানন্দ গাইন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা পুলিশকে ভয় না পেয়ে অপরাধ দমনে পুলিশের সাথে কাজ করার আহ্বান জানান।
বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ভেঙ্গে যাওয়া সরকারী রাস্তার ইট লুট
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা লঞ্চঘাটের পূর্ব এবং পশ্চিশ পাশের ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভেঙ্গে যাওয়া সরকারী রাস্তার ইট লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের মৃত মো. মকবুল আলী হাওলাদারের ছেলে মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, গত ১২ নভেম্বর রাতে স্থানীয় মো. রাজু, মো. শাহিন ফরাজী, মো. রাকিব, মো. ইমরান, মো. মাসুদ, মো. ফেরকান ও মো. আল আমিন খান একত্রিত হয়ে ফুলহাতা লঞ্চঘাটের পূর্ব এবং পশ্চিশ পাশের ভেঙ্গে যাওয়া সরকারী রাস্তার ইটবিস্তারিত পড়ুন
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকী
বাগেরহাটের মোল্লারহাটে আসামীর স্বজনদের হুমকীতে এলাকা ছেড়েছেন ধর্ষণ মামলার বাদী ও তার পরিবার। জীবন বাঁচাতে পরিবারটি বর্তমানে উপজেলার চরকান্দি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। নির্যাতিতার স্বামী জানান, উপজেলার রাজপাট গ্রামের ফজলা ফরাজীর ছেলে মো. বেনজীর ফরাজী গত ৩০ অক্টোবর দুপুরে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ১ নভেম্বর আমার স্ত্রী বাদী হয়ে মোল্লারহাট থানায় একটি ধর্ষণ মামলা করে। গত ২ নভেম্বর পুলিশ অভিযুক্ত মো. বেনজীর ফরাজীকে আটক করে। সে বর্তমানে জেল হাজতে রয়েছে। কিন্তু বেনজীরের ছেলেসহ তার আত্মীয় স্বজন বর্তমানে আমাদের মেরে ফেলার হুমকী দিচ্ছে। এমনকি বাড়িতে থাকলে আমাকে মেরেবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে প্রচারণা
আগামী ২৪ নভেম্বর পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় দেড়যুগ পর ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুইটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হতে পারে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তাছাড়া কে হবে সভাপতি বা সম্পাদক তা নিয়ে সরগম উপজেলার রাজনীতি অঙ্গন। ২৩ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে ২৪ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। বিগত ২০০৩ সালের ১০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পিএসসি পরীক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ
পাইকগাছায় কাকুলী স্মৃতি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চাঁদখালী হাই স্কুল কেন্দ্র পিএসসি পরীক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ধর্মীয় পরীক্ষা শেষে কেন্দ্রের ৩৩৫ জন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রে দায়িত্বরত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান, কাকুলী স্মৃতি সমাজ কল্যাণ পরিষদের পরিচালক হারান চন্দ্র ঢালী, প্রধান শিক্ষক ললিতা মন্ডল, শেখ আলমগীর হোসেন, ধীরাজ মোহন বিশ্বাস, মাধবী অধিকারী, রতœা দাশ, সুমাইয় নাজমিন, সাধনা, বিশাখা মন্ডল, আছাদুল ইসলাম, কুমারেশ মন্ডল প্রমুখ।
পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনার পাইকগাছায় ছালাম গাজী (৫৫) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় মনিরুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে। বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তার উপর হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ছালাম গাজী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে। পেশায় তিনি একজন মাছের ঘের ব্যবসায়ী। স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯ টার দিকে পূর্ব গজালিয়া গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে আব্দুস সালামকে কে বা কারা বাঁধের উপর কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তেরবিস্তারিত পড়ুন
