পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে প্রচারণা
আগামী ২৪ নভেম্বর পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় দেড়যুগ পর ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুইটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হতে পারে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তাছাড়া কে হবে সভাপতি বা সম্পাদক তা নিয়ে সরগম উপজেলার রাজনীতি অঙ্গন।
২৩ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে ২৪ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। বিগত ২০০৩ সালের ১০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তেমনি অনুপ্রবেশকারীদের নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির করার চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, সভাপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক মো. আনোয়ার ইকবাল মন্টু। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীরের নাম শোনা যাচ্ছে।
