বাগেরহাটে পেয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদ বিএনপির বিক্ষোভ মিছিল
সারাদেশে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে সরুইস্থ নিজস্ব কার্যালয়ের সমানে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, কৃষক দলের জেলা সভাপতি আওসাফুদদৌলা জুয়েল, ছাত্রদলের জেলা সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে পিআইও অফিসের পিওনকে ১৫% ঘুষ দিলেই মেলে কাজ ! »
