পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে সোমবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে শারিকতলা রিকের সমৃদ্ধি কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে ২৫৩ জন দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া ৩২ জন রোগীকে চোখের ছানি অপরেশন করার জন্য বাছাই করা হয়। পাঁচ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।
গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ও চক্ষু চিকিৎসক মো. ওবায়েদুল হক রোগীদের চিকিৎসা সেবা দেন। এসময় শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মিরাজুর রহমান, রিকের এরিয়া ব্যাবস্থাপক রইচ উদ্দিন, রিকের সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর সৈয়দ ওয়াহিজুর রহমান উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ভান্ডারিয়া ভাড়ায় ৫ পিএসসি পরীক্ষার্থী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে পেয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদ বিএনপির বিক্ষোভ মিছিল »
