Monday, November 18th, 2019
নাজিরপুরে পিআইও অফিসের পিওনকে ১৫% ঘুষ দিলেই মেলে কাজ !
‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এইচবিবি প্রকল্পের ইটসলিং রাস্তা নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন কাজ পেতে প্রকল্পে বরাদ্দকৃত অর্থের ১৫% টাকা আমাকে দিলেই আপনি কাজ পেয়ে যাবেন। আমার প্রয়োজন টাকা আর আপনার প্রয়োজন কাজের। কিভাবে আপনাকে কাজ পাইয়ে দিতে হবে সেটা আমার উপর ছেড়ে দিন। লটারী করবো আমরা কিভাবে আপনাকে কাজ পাইয়ে দিবো সেটা বুঝবো আমি। তাছাড়া আপনি যে ১৫% টাকা দিবেন তার ৫% টাকা দিতে হবে জেলা অফিসে, ৫% টাকা ইউএনও, ৩% টাকা পিআইও এবং বাকী ২% টাকা পাবো আমি। এভাবেই সবাইকে ম্যানেজ করে কাজ করা হবে। এ নিয়ে আপনাকে কোন টেনশনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পেয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদ বিএনপির বিক্ষোভ মিছিল
সারাদেশে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে সরুইস্থ নিজস্ব কার্যালয়ের সমানে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, কৃষক দলের জেলা সভাপতি আওসাফুদদৌলা জুয়েল, ছাত্রদলের জেলা সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।
পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে সোমবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে শারিকতলা রিকের সমৃদ্ধি কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে ২৫৩ জন দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া ৩২ জন রোগীকে চোখের ছানি অপরেশন করার জন্য বাছাই করা হয়। পাঁচ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ও চক্ষু চিকিৎসক মো. ওবায়েদুল হক রোগীদের চিকিৎসা সেবা দেন। এসময় শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মিরাজুরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া ভাড়ায় ৫ পিএসসি পরীক্ষার্থী
জেলার ভান্ডারিয়ায় চলমান প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) সোমবার ছিল বাংলা পরীক্ষা। আর এতে উপজেলার ৪নং মেদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৪নং উত্তর ভিটাবাড়িয়া জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ পরীক্ষার্থী অংশ নিলেও তার মধ্যে একজন অনুপস্থিত ছিল। যে চার জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারাও উপজেলার অন্য একটি মাদ্রাসার ছাত্র বলে অভিযোগ রয়েছে। পাঁচ জনের মধ্যে মো. জাকারিয়া রোল নং- ২৩৩ অনুপস্থিত ছিল। বাকি চার জন হল কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের নাছির উদ্দিনের ছেলে ইমন হোসেন (রোল-২৩৪), পিরোজপুর সদরের সিআই পাড়ার শাহাদাৎ হোসেনের ছেলে মেহেরাব হাসান অভি (রোল-২৩৫), ভিটাবাড়িয়া ইউনিয়নের রুহুল আমিনেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জন শীর্ষক সেমিনার
বাগেরহাটে ‘জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে উপকূলীয় অঞ্চলের বিপদাপন্ন ক্ষুদ্র মৎসজীবি সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের খারদ্বারস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়নের সভাকক্ষে কোস্ট ট্রাস্টের সহযোগিতায় ও উদয়ন বাংলাদেশের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মো. আছাদুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনুজামান, জেলা মৎস কর্মকর্তা ড. মো. খালেদ কনক, সাবেক শিক্ষক মুখার্জী রবিন্দ্রনাথ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোষ্টেরবিস্তারিত পড়ুন
পাইকগাছা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ব্যাপক জল্পনা কল্পনা
প্রায় দেড়যুগ পর আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। বিগত ২০০৩ সালের ১০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তেমনি অনুপ্রবেশকারীদের নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করায় চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। দলের নিবেদিত ত্যাগী নেতাকর্মীদের সম্মেলন প্রস্তুতি কমিটিতে না রেখে অনুপ্রবেশকারীদের নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করায় স্বচ্ছ ও শক্তিশালী কমিটি গঠনে বাঁধাগ্রস্থ হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন। এসব অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে যদি ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয় তাহলে যোগ্য নেতা নেতৃত্বেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস উল্টে খালে ॥ আহত ৩০
পিরোজপুরের ইন্দুরকানীতে চালকের বদলে বাস চালিয়েছেন হেলপার। তাই ট্রাকের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাস উল্টে খালে পরে অন্তত ৩০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫/৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বালিপাড়ার কলারণ-সন্যাসী ঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে মির্জাগঞ্জ ট্রাভেলসের যশোর-ব-১০৬৫ নম্বরের যাত্রীবাহী বাসটি। বাসটি চালকের বদলে হেলপার চালাচ্ছিলেন বলে জানা গেছে। সকাল ৯ টার দিকে চরবলেশ্বর গ্রামে বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৬-২৩১৯ নম্বরের ট্রাকটির পাশে বাসটির ধাক্কা লাগে। ফলে বাসটি কয়েকটি কয়েকটি উল্টি খেয়ে পাশেরবিস্তারিত পড়ুন
পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের দিকে বের হওয়া শুরু করলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। পরে পুরাতন কালেক্টরেট ভবনের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, আব্দুস ছালাম বাতেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে বাবা ছেলে আহত
বাগেরহাটের মোল্লারহাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলির আঘাতে বাবা ছেলে আহত হয়েছে। আহত শের আলী শেখ (৬৫) ও তার ছেলে ওয়াহিদুলকে (৩৫) মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার শাসন গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, আমাদের সম্পত্তি দখল নিতে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপি নেতা বাসু শেখসহ তার লোকেরা মরিয়া হয়ে উঠছিল। এ নিয়ে মামলা চলছিল। বিদেশ থেকে এসেই বাসুর ছেলে শরিফুল আমাদের উপর হামলা চালায়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবারবিস্তারিত পড়ুন
