প্রধান সূচি

চিতলমারীতে উন্নত প্রযুক্তিতে চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

বাগেরহাটের চিতলমারীতে উন্নত প্রযুক্তিতে বারি উদ্ভাবিত ডাল, তেল ও দানাদার জাতীয় ফসলের উন্নত প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট গোপালগঞ্জের সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা এ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে উপজেলার ৭ ইউনিয়নের শতাধিক প্রান্তিক চাষি অংশগ্রহণ করেন। এ সময় কৃষকদের উন্নত প্রযুক্তিতে বিভিন্ন ফসলের চাষবাদ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম কামরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুণ অর রশিদ, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial