প্রধান সূচি

Sunday, November 3rd, 2019

 

মঠবাড়িয়ায় তুষখালী কলেজে হামলার ঘটনায় মামলা ॥ ইউপি সদস্যসহ আটক-৩

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায তুষখালী কলেজে হামলার ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তুষখালী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জন নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ জনকে আসামী করা হয়েছে। এদিকে, কলেজে হামলা, মারধর ও ভাংচুরের ঘটনায় পুলিশ তুষখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মিলন মোল্লা (৪০), জুয়েল সেখ ওরফে টোকাই জুয়েল (৩৮) এবং মেহেদী হাসান উজ্বল নামে এজাহার নামীয় তিন আসামকে গ্রেফতার করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তুষখালী কলেজ সুনামের সাথে রেজাল্ট করে আসছে। সম্প্রতি কলেজটি এমপিওভুক্ত হয়েছে। এজাহারেবিস্তারিত পড়ুন


চিতলমারীতে উন্নত প্রযুক্তিতে চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

বাগেরহাটের চিতলমারীতে উন্নত প্রযুক্তিতে বারি উদ্ভাবিত ডাল, তেল ও দানাদার জাতীয় ফসলের উন্নত প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট গোপালগঞ্জের সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা এ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে উপজেলার ৭ ইউনিয়নের শতাধিক প্রান্তিক চাষি অংশগ্রহণ করেন। এ সময় কৃষকদের উন্নত প্রযুক্তিতে বিভিন্ন ফসলের চাষবাদ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাবিস্তারিত পড়ুন


স্কুলে ১৩ দিন অনুপস্থিত শিক্ষিকা ॥ হাজিরা খাতায় স্বাক্ষর করেন দেবর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশারিবুনিয়া নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রিতা রানী গত ১৩ দিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলে অনুপস্থিত রয়েছেন। আর এ অনুপস্থিতির জন্য তিনি যাতে কোন প্রকার ঝামেলায় না পড়েন সে জন্য একই স্কুলে কর্মরত সহকারি শিক্ষক এবং তার দেবর স্বপন শেখর বারিক (শুনীল বারিক) শিক্ষক হাজিরা খাতায় ওই শিক্ষিকার বদলে অবৈধভাবে ১৩ দিনের স্বাক্ষর করেছেন। অবৈধ স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক প্রবীর ভদ্র জানান, আমি প্রশিক্ষণে ভান্ডারিয়ায় ছিলাম।  রিতা রানী আমাকে ছুটির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।  তবে তিনি ২৮ অক্টোবরবিস্তারিত পড়ুন


জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা মা ইলিশ

বংশ বিস্তার ও মা ইলিশ মাছ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও বলেশ্বরনদসহ  বঙ্গোপসাগরে জেলেদের জালে এখনও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা মা ইলিশ। জেলেরা বলছেন, এ বছর প্রজনণ মৌসুমের সঠিক সময় নির্ধারণ না করতে পারায় মা ইলিশ ডিম ছাড়তে পারেনি। তাই এখন সেগুলো ধরা পড়ছে। এতে সরকারের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে দাবি করছেন জেলেরা। অপরদিকে, মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে, ইলিশ সারা বছরই ডিম ছাড়ে। এ বছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। তবে মৎস্য বিজ্ঞানীরা জানিয়েছেন, এ বছর নিষেধাজ্ঞার সময় মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ ছিল খুবই কম।বিস্তারিত পড়ুন


সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মবার্ষিকী কাল

আগামীকাল সোমবার সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সাহিত্যিক ইমদাদুল হকের জন্মস্থান পাইকগাছার গদাইপুরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার সকালে নতুন বাজার চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সম্মাননা পদক প্রদান, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা (ডি-সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান জুনায়েদুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial