প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস পালিত

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার হোসাঈন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা জেপি নেতা কাওসার আহমেদ দুলাল।

দিবসটি উপলক্ষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial