প্রধান সূচি

মঠবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহম্মেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।

এসময় প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন বেকার যুবক ও যুবতীদের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial