Friday, November 1st, 2019
মাদক, সন্ত্রাস বিনাশ করতে হলে খেলাধুলার বিকল্প নেই … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, মাদক, সন্ত্রাস বিনাশ করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবক ও তরুন সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে হবে। পিরোজপুরকে গড়ে তুলতে হবে শান্তিময়। আর জন্য সকলে মিলে কাজ করতে হবে। যে কোন মূল্যে পিরোজপুরকে মাদক, সন্ত্রাস, গডফাদারের রাজনীতি, ইভটিজিং মুক্ত করতে হবে। এখানে আর কোন গডফাদার তৈরী হতে দেয়া হবে না। কোন ক্যাডার থাকবে না। রাজনীতি হবে উম্মুক্ত। আর পিরোজপুর হবে উন্নয়নের জেলা। শুক্রবার বিকেলে পিরোজপুরে পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালবিস্তারিত পড়ুন
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে, বনদস্যুদের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না … স্বরাষ্ট্রমন্ত্রী
সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এখনো যারা সুন্দরবনে দস্যুতা করার জন্য চেষ্টা করছেন তারা সাবধান হোন। আমরা কাউকে ছাড় দেবো না। সুন্দরবনে যে শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেকোনো মূল্যে তা ধরে রাখবো। বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিপথগামী পথ থেকে যারা ফিরে আসছেন তাদের প্রতি আমাদের সুদৃষ্টি রয়েছে। তাদের স্বাভাবিক জীবন-যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় মন্ত্রী যাদের তালিকা অনুযায়ী আত্মসমর্পণকারী দস্যুদের মামলা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন
দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই … শ ম রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। কারণ দেশে যত উন্নয়ন হয়েছে, সব আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাত ধরে হয়েছে। বাংলাদেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প আর কিছু হতে পারে না। সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নন্দিত নেতা। অতিসম্প্রতি তিনি বিশাল পরিমানের শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া করছে, বিনামূল্যে বই পাচ্ছে। বিদ্যালয়ে তাদের দুপুরের খাবারেরও ব্যবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এগুলো সম্ভব হয়েছে। শুক্রবার বেলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পিরোজপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার রায়হানকে একদল যুবক বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। আহত জসিম উদ্দিন হাওলাদার রায়হান জানান, রাত ৯টার দিকে পোস্ট অফিস সড়কে শুক্রবারের ফুটবল খেলা উপলক্ষে স্টেডিয়াম গেটে মন্ত্রীর ছবিসহ ব্যানার করার জন্য রোজগার্ডেন রেস্তোরার নিচে গেলে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার (অনিক) সাথে থাকা ১০/১২জন যুবক হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। বর্তমানে রায়হান খুলনায় চিকিৎসাধীন রয়েছে।
মঠবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালিত
‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহম্মেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন বেকার যুবক ও যুবতীদের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।
ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস পালিত
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার হোসাঈন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলাবিস্তারিত পড়ুন
