প্রধান সূচি

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার অপরাধে মো. আবুল কালাম নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। রায়ে একই সাথে আসামীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদানের আদেশ দেয়া হয়। আসামীর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

ফাঁসির দন্ডপ্রাপ্ত মো. আবুল কালাম মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আ. ছত্তারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত আসামী আবুল কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেয়ার চাপ দেয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ঘটনার দিন ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর আবুল কালাম স্ত্রী জেসমিন বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে ঢাকা নেয়ার পথে ভাঙ্গা নামক স্থানে ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পরদিন ১৫ সেপ্টেম্ব নিহত জেসমিন বেগমের ভাই সাইফুল হক মঠবাড়িয়া থানায় মো. আবুল কালামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) ধারায় মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার এস আই মো. আব্দুল হক এ মামলাটি তদন্ত করে একই বছরের ৪ নভেম্বর আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সরকার পক্ষের বিশেষ পিপি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা এবং পলাতক আসামীর পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নুরুল ইসলাম সরদার শাহজাহান মামলাটি পরিচালনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial