ভান্ডারিয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে স্বামী মো. এনায়েত খান (৪০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৩৫)কে ৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
ভান্ডারিয়া থানার ওসি এস.এম. মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরখালী এলাকার মজিদ খানের ছেলে এনায়েত খানের বাড়ি থেকে ৮শ’ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। এ বিষয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবীব বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
Please follow and like us:
« পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পুলিশ সুপার গোল্ড কাপে পিরোজপুর সদর উপজেলা ফাইনালে »
