প্রধান সূচি

Tuesday, October 29th, 2019

 

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ।। লাগেজ পার্টির সদস্য থেকে কোটিপতি

গোলাম ফারুক। বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান। বর্তমানে তরুনী ধর্ষনের অভিযোগের মামলায় আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। শিল্পপতি পরিচয়ে তিনি হঠাৎ করে রাজনীতির মাঠে নামেন। তবে দৃশ্যমান কোনো আয়ের উৎস ছিল না গোলাম ফারুকের। অদৃশ্য ক্ষমতার জোরে আওয়ামী লীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সংস্পর্শে গিয়ে রাতারাতি হয়ে ওঠেন দলটির নেতা। আওয়ামী লীগের মনোনয়নে ২০০৯ সালে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচিতও হন। তার পর থেকেই গোলাম ফারুক বানারীপাড়ায় শুরু করেন তার দুঃশাসনের খেলা। সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকার ভাটারা থানায় ফারুকের বিরুদ্ধে মামলা হয়।বিস্তারিত পড়ুন


পুলিশ সুপার গোল্ড কাপে পিরোজপুর সদর উপজেলা ফাইনালে

পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে পিরোজপুর সদর উপজেলা একাদশ ফাইনালে উঠেছে। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইন্দুরকানী উপজেলা একদশকে ১-০ গোলে পরাজিত করে সদর উপজেলা পরিষদ ফাইনালে উঠে। আগামী ১ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পিরোজপুর জেলা স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বিজয়ী দলের নাইজেরিয়ান খেলোয়ার এবেলে একমাত্র গোলটি করেন। মঙ্গলবারের প্রথম সেমিফাইনার খেলায় স্টেডিয়ামের গ্যালারীতে ছিল দর্শকদের উপচেপড়া ভীড়। এদিন গ্যালারীতে তিলধারণের ঠাঁই ছিল না। কাল বুধবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ভান্ডারিয়া উপজেলা একাদশ ও মঠবাড়িয়া উপজেলা একাদশ অংশগ্রহণ করবে। জেলা স্টেডিয়ামে বিকেল ২-৩০ মিনিটে খেলা শুরু হবে।


ভান্ডারিয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে স্বামী মো. এনায়েত খান (৪০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৩৫)কে ৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। ভান্ডারিয়া থানার ওসি এস.এম. মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরখালী এলাকার মজিদ খানের ছেলে এনায়েত খানের বাড়ি থেকে ৮শ’ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। এ বিষয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবীব বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনকে আসামী করে একটি মামলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার অপরাধে মো. আবুল কালাম নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। রায়ে একই সাথে আসামীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদানের আদেশ দেয়া হয়। আসামীর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। ফাঁসির দন্ডপ্রাপ্ত মো. আবুল কালাম মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আ. ছত্তারের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত আসামী আবুল কালাম তারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় হয়রানী ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিরীহ মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী ও ভুয়া নিলাম দেখিয়ে জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আমতলী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুশীল মজুমদার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বেপারী, আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ শরীফ, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মিলন ফরাজী, আওয়ামী লীগ নেতা রনজিৎ দর্জী প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, উপজেলার গোলবুনিয়া গ্রামের মহিউদ্দিন জলিল সওদাগর নামের এক ব্যক্তি আওয়ামী লীগের পরিচয়ে এলাকার লোকজনের নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial