পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি শিরোনামে পুলিশ সুপার গোল্ড কাপ-২০১৯ উপলক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পিরোজপুরের পুলিশ সুপার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় পিরোজপুরের জেলা ষ্টেডিয়ামের মিলনায়তনে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুসিরুজ্জামান নাসিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মওলা নকীব, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে পুলিশ সুপার গোল্ডকাপের আয়োজন করা হয়েছে। এতে পিরোজপুরের ৭টি উপজেলার ৭টি ফুটবল দল ও পিরোজপুর জেলা পুলিশের ১টি দল অংশগ্রহন করবে। ২টি গ্রুপে বিভক্ত হয়ে ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত খেলা চলবে।
