Saturday, October 19th, 2019
সমস্যার বেড়াজালে পিরোজপুর জেলা বাস টার্মিনাল ভবন
পিরোজপুর জেলা বাস টার্মিনাল ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় ব্যবহারকারী যাত্রী, বাস মালিক, পরিবহন শ্রমিক ও বাস কাউন্টারের প্রতিনিধিরা দুর্ভোগ পোহাচ্ছেন। দ্বিতল এ ভবনটির অভিভাবক পিরোজপুর পৌরসভা হলেও ১৪ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ যখন এ টার্মিনালের নির্মাণ কাজ শেষ করে তখন থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠেছিলো। ২০০৩ সালে নির্মাণ কাজ শুরু করে এক কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পিরোজপুর পৌরসভা মিউনিসিপ্যাল সাপোর্ট প্রজেক্টের (এমএসপি) অধীনে যৌথভাবে টার্মিনাল নির্মাণ করে। পিরোজপুর শহরের বাইপাস সড়কের পাশে ২.৮৯ একর জমির উপর টার্মিনাল ভবন, ইট বিছানো আভ্যন্তরীণবিস্তারিত পড়ুন
বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার উপজেলা সদরের ঐতিহ্যবাহী শতবর্ষী স্কুলের তিন শিক্ষককে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায়কৃত শিক্ষকরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, সিনিয়র শিক্ষক মো. বজলুর রহমান ও শরীর চর্চা বিষয়ক শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। স্কুল মিলনায়তনে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, মো. মিজানুর রহমান, শফিকুল ইসলাম আযাদ, মো. হেলাল উদ্দিন, বিদায়ীবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি শিরোনামে পুলিশ সুপার গোল্ড কাপ-২০১৯ উপলক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পিরোজপুরের পুলিশ সুপার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় পিরোজপুরের জেলা ষ্টেডিয়ামের মিলনায়তনে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুসিরুজ্জামান নাসিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মওলা নকীব, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, মাদক থেকে দূরেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে শেরে বাংলা কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
বাগেরহাটের চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোহাসীন রেজার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলেজের উদ্যোগে শেরে বাংলা কলেজ সেমিনার হলে এ বিদায় সংসর্ধনার আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাসুদেব চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্তি জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় সালেহা বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুমিরমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সালেহা বেগম উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা গ্রামের মৃত. খালেক হাওলাদারের মেয়ে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুমিরমারা গ্রামের অবিবাহিত সালেহা বেগম দীর্ঘদিন ধরে তার বসতঘরে বসে মাদক কেনাবেচা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই শহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সালেহা বেগমকে আটক করেন। এ সময় তার ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো.বিস্তারিত পড়ুন
কাউখালীতে ফায়ারম্যান নোমান কারাগারে
পিরোজপুরের কাউখালীতে গাঁজাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাউখালী অফিসের কর্মরত ফায়ারম্যান মো. নোমান হোসেন (২৭)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নোমান ঝালকাঠী সদর উপজেলার কৃতিপাশা ইউনিয়নের গবিন্দ ধবল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী মহিলা কলেজ রোড থেকে কাউখালী থানার পুলিশ ১০ গ্রাম গাঁজাসহ ফায়ারম্যান মো. নোমান হোসেনকে আটক করে। পরদিন শুক্রবার মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস বিভাগের ফায়ারম্যান নোমানের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউখালী মহিলা কলেজের সামনেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তালিম মল্লিক (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার খানজাহান আলী (র) মাজার এলাকায় তালিমকে ছুরিকাঘাত করে তার প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তালিম মল্লিক সদর উপজেলার সিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে। বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. রাফিউল ইসলাম বলেন, তামিম মল্লিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কিছু লোকজন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তামিমের মুত্যুর খবরে জেলা আওয়ামী লীগের যুগ্নবিস্তারিত পড়ুন
