চিতলমারীতে শেরে বাংলা কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
বাগেরহাটের চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোহাসীন রেজার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলেজের উদ্যোগে শেরে বাংলা কলেজ সেমিনার হলে এ বিদায় সংসর্ধনার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাসুদেব চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্তি জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল, মহিলা আওয়ামী লীগ সভাপতি হেলেনা পারভীন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ডা. ইয়াকুব আলী মোল্লা, শেখ আতিয়ার রহমান, সুখময় ঘরামী, শেখ শহিদুল হক, মনিন্দ্র নাথ বোস।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট শম্ভুনাথ রায়, উপজেলা আওয়ামী যুবলীগে আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু তালেব মোল্লা, সাধারণ সম্পাদক মো. রুবেল মুন্সী প্রমুখ।
