প্রধান সূচি

বাগেরহাটে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তালিম মল্লিক (১৯) নামের এক কলেজ ছাত্র  নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার খানজাহান আলী (র) মাজার এলাকায় তালিমকে ছুরিকাঘাত করে তার প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তালিম মল্লিক সদর উপজেলার সিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. রাফিউল ইসলাম বলেন, তামিম মল্লিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কিছু লোকজন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তামিমের মুত্যুর খবরে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ দলীয় নেতকর্মীরা হাসপাতালে ছুটে যান। সে ছাত্রলীগের কর্মী বলে দলীয় সুত্রে জানা গেছে। এসময় মেয়র বলেন, যারা এই ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে তারা স্বাধীনতা বিরোধী চক্র। হত্যা ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ যুবকের ছুরিকাঘাতে তালিম মল্লিক নিহত হয়েছেন। ঘটনার ঘাতককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial