প্রধান সূচি

ফেনসিডিল ও টাকাসহ গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা শুভকে আদালতে প্রেরণ ॥ ৫ দিনের রিমান্ডের আবেদন

পিরোজপুরে পুলিশের অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ আটক জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান শুভ ও তার সহযোগি সঞ্জয় কুমার বসু’র বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরের পরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ। ছাত্রলীগের সাবেক নেতা শুভকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে থানা পুলিশ।
পিরোজপুর সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃত শুভ ও তার এক সহযোগিকে সোমবার আদালতে প্রেরণ করে শুভকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এম. ডি. মেজবাউদ্দিন সাবু’র বাসায় রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকাসহ তার ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান শুভসহ দুই জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রাতেই সদর থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial