১৩ বছরের শিশুর বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন
জেলার ভান্ডারিয়া উপজেলায় ১৩ বছরের শিশু মেহেদী হাসানের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে তার সহপাঠী শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।
ভান্ডারিয়া উপজেলা গৌরীপুর ইউনিয়নের মধ্য পৈকখালী দ্বিপ হ্যাচারী সম্মুখ সড়কে বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাকেন, জাতীয় যুব সংহতি (জেপি) যুগ্ম আহবায়ক মো. শাহ আলম পান্নু মো. শওকত হোসেন কাইউম, মো. আল আমিন প্রমূখ।
এছাড়া রাজাপুর উপজেলার সাউথ বড়ইয়া নাছিমা খাতুন নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মেহেদীর সহপাঠী শিক্ষার্থীরা পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে। মেহেদী ওই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখা পড়া করত।
মানববন্ধনে বক্তরা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মেহেদীর বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে সঠিক তদন্তপূর্বক এ মামলা প্রত্যাহারের জন্য তারা দাবী জানান।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য পৈকখালী গ্রামের এক গৃহবধু উক্ত মেহেদী হাসানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দয়ের করে। পুলিশ ওই দিনই কিশোর মেহেদী হাসানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
