প্রধান সূচি

ইন্দুরকানীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

‘জলাতঙ্ক নির্মূলে টিকাদানই মূখ্য’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব জলাতঙ্ক বিদস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান।

বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল আহম্মেদ খান, ইন্দুরকানী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, মেডিকেল অফিসার ডা. মারুফ মনসুর, সাংবাদিক আলমগীর কবির মান্নু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোহাগ হোসেন,  রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেন বাচ্চু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial