শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শ্রীরামকাঠী ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। সম্মেলনের উদ্বোধন করেন নাজিরপুর উপজেলা যুবলীগের এম. খোকন কাজী।
শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। বিশেষ বক্তা ছিলেন নাজিরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ফারক হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তুহিন, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. অহিদুজ্জামান চৌধুরী বাবুল, শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাজু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মৃধা, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, নাজিরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, ফারুক হোসেন হাওলাদার, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈম হাওলাদার, ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠু, নুর আলম প্রিয়াঙ্কা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এস এম রোকনুজ্জামান রোকন।
