প্রধান সূচি

৮ বছরের শিশু হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২য় শ্রেণীর এক শিশুকে হত্যার দায়ে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেব (২৪) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।

ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ইদ্রিস জোমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আশ্রাফ আলী জোমাদ্দারের ছেলে।

পিরোজপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করে মামলার বিবরণে জানান, ২০১৪ সালের ২ ডিসেম্বর দুপুরে মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের বিদেশ প্রবাসী বাদল জোমাদ্দারের ছেলে ২য় শ্রেণীর ছাত্র ফয়সাল মাহমুদ তুহিন (৮) স্কুল থেকে বাড়ি ফিরে জামাকাপড় পাল্টে বাড়ির উঠানে খেলা করতেছিল। এ সময় প্রতিবেশী আশ্রাফ আলী জোমাদ্দারের ছেলে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেব মাছ ধরার কথা বলে তুহিনকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। এরপর থেকে শিশু তুহিককে আর খুঁজে পাওয়া যায় নি। ঘটনার ৭ দিন পরে ঐ বছরের ৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে তুহিনের অর্ধগলিত লাশ বাগানের মধ্যে থেকে উদ্ধার করা হয়।  এ সময় তুহিনের পড়নের প্যান্ট খোলা ছিল। তাকে বলাৎকার করে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় তুহিনের মা আসমা বেগম বাদী হয়ে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেবকে আসামী করে ঐ দিনই মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ইদ্রিস জোমাদ্দারকে গ্রেফতার করে। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইড’র এসআই সরদার ইউনুস মামলাটি তদন্ত করে ইদ্রিস জোমাদ্দারকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী আদালতে চাজর্শীট দাখিল করেন। আদালত মামলায় ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট দেলোয়ার হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial