Monday, September 23rd, 2019
ভান্ডারিয়া সরকারি কলেজে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হচ্ছে
পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মিত হচ্ছে। সোমবার পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) আনুষ্ঠানিকভাবে ভবনের নির্মান কাজের ফলক উম্মোচন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ প্রফেসর এমডি মাহবুব আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলাবিস্তারিত পড়ুন
৮ বছরের শিশু হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২য় শ্রেণীর এক শিশুকে হত্যার দায়ে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেব (২৪) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ইদ্রিস জোমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আশ্রাফ আলী জোমাদ্দারের ছেলে। পিরোজপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করে মামলার বিবরণে জানান, ২০১৪ সালের ২ ডিসেম্বর দুপুরে মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের বিদেশ প্রবাসী বাদল জোমাদ্দারের ছেলে ২য় শ্রেণীর ছাত্র ফয়সাল মাহমুদ তুহিন (৮) স্কুল থেকে বাড়ি ফিরে জামাকাপড়বিস্তারিত পড়ুন
কাউখালীতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে পানিতে ডুবে সারমিন সুলতানা মুক্তা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, কেউন্দিয়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী সারমিন সুলতানা মুক্তা সোমবার দুপুর আড়াই টার দিকে বাড়ির পুকুরে যান। পা পিছলে পড়ে গেলে পানিতে তলিয়ে যান। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান জানান, সারমিন সুলতানা মুক্তার মৃগি রোগ ছিল। সে ২ মেয়ে ও ১ ছেলের জননী।
মাঠ পর্যায়ে কল সেবা ৩৩৩ প্রচারণায় সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাঠ পর্যায়ে কল সেবা ৩৩৩ এর প্রচারণা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সার্কিট হাউজ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘এটুআই’ প্রোগ্রাম কর্মসূচির অংশ হিসেবে সোমবার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে কল সেবা ৩৩৩ সংক্রান্ত বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণ এবং ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে সরকারি সেবার সকল তথ্য সরবরাহের লক্ষ্যে ‘তথ্য ও সেবা সব সময়’ এ শ্লোগানকে ধারণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক-সুজন’র পিরোজপুর জেলা কমিটি সোমবার ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। পিরোজপুরে বিশ^বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, নারীনেত্রী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার, এডভোকেট শহীদুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, প্যানেল মেয়র মিনারা মাহবুব, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জলবিস্তারিত পড়ুন
৮০১টি প্রতিমা ॥ পুকুরে অষ্টসখীর প্রতিমা
উপমহাদেশের সর্ববৃহৎ দূর্গা পূজা হচ্ছে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি দূর্গামন্দিরে
উপমহাদেশের সর্ববৃহৎ মন্দির হিসেবে খ্যাত বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ীর দূর্গা মন্দিরের প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের পথে। চলছে রং তুলি আর নানা রংয়ের সাজ সজ্জার কাজ। সারা দেশের সাড়া জাগানো এই মন্দিরে প্রতিমার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রতিবছর প্রতিমার সংখ্যা ৫০টি করে বাড়লেও এবার একসঙ্গে ১০০টি প্রতিমা বাড়িয়ে প্রতিমার সংখ্যা দাড়িয়েছে ৮০১টি। এ মন্দিরে এ বছর স্বারদীয় দুর্গাৎসব পালিত হবে অন্যান্য বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ভিন্ন রুপ। এই মন্দিরে প্রতিমা আর সাজ সজ্জা উপ-মহাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠত্ব রয়েছে। তারপরও যোগ করা হয়েছে এর সাথে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান। জানা গেছে,বিস্তারিত পড়ুন
শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে দুবলার চরে যেতে পাইকগাছার জেলে পল্লীতে চলছে প্রস্তুতি
আগামী শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য পাইকগাছার জেলে পল্লীগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। নতুন ট্রলার তৈরি এবং পুরাতন ট্রলার মেরামত, জাল বুনা ও জাল শুকানোর ধুম পড়ে গেছে। জেলে পল্লীর নারী-পুরুষরা সুন্দরবনের দুবলার চরে যাওয়ার জন্য কর্মব্যস্ত দিন কাঁটাচ্ছে। সুন্দরবন ও সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির মধ্য বিরাজ করছে তাদের সারা বছরের জীবিকা অর্জনের খুঁশির আমেজ। পাইকগাছা উপজেলার বোয়ালিয়া, হিতামপুর, মাহমুদকাটী, নোয়াকাটি, কপিলমুনি, কাটিপাড়া, রাড়–লী, শাহাপাড়া, বাঁকা সহ বিভিন্ন গ্রামের জেলে পল্লী থেকে প্রায় ২৫০টি ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। নতুন ট্রালার তৈরি, পুরাতন ট্রলারগুলো সংস্কার,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ভুয়া পুলিশ কর্মকর্তা আটক
পাইকগাছায় পুলিশের ভুয়া এসআই পরিচয় দিয়ে চাঁদা দাবী কালে নুরুজ্জামান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে ভিলেজ পাইকগাছার মটর স্ট্যান্ড মোড় এলাকায় পুলিশের এসআই পরিচয় দিয়ে নুরুজ্জামান ইঞ্জিন চালিত নছিমন ও ভ্যান চালকদের কাছে চাঁদা দাবী করে। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে মারপিট করে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মিন্টু মিঞা ঘটনাস্থলে গিয়ে নুরুজ্জামানকে আটক করেন। আটক নুরুজ্জামান পৌরসভার সরল আবাসন প্রকল্পের বাসিন্দা আব্দুল সানার ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি এমদাদুল হক শেখ জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। সর্বশেষ পুলিশবিস্তারিত পড়ুন
