প্রধান সূচি

পাইকগাছায় ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

পাইকগাছায় পুলিশের ভুয়া এসআই পরিচয় দিয়ে চাঁদা দাবী কালে নুরুজ্জামান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে ভিলেজ পাইকগাছার মটর স্ট্যান্ড মোড় এলাকায় পুলিশের এসআই পরিচয় দিয়ে নুরুজ্জামান ইঞ্জিন চালিত নছিমন ও ভ্যান চালকদের কাছে চাঁদা দাবী করে। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে মারপিট করে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মিন্টু মিঞা ঘটনাস্থলে গিয়ে নুরুজ্জামানকে আটক করেন।

আটক নুরুজ্জামান পৌরসভার সরল আবাসন প্রকল্পের বাসিন্দা আব্দুল সানার ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ওসি এমদাদুল হক শেখ জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। সর্বশেষ পুলিশ পরিচয়ে চাঁদা দাবীর ঘটনায় তার নামে থানায় মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial