কাউখালীতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে পানিতে ডুবে সারমিন সুলতানা মুক্তা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কেউন্দিয়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী সারমিন সুলতানা মুক্তা সোমবার দুপুর আড়াই টার দিকে বাড়ির পুকুরে যান। পা পিছলে পড়ে গেলে পানিতে তলিয়ে যান। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান জানান, সারমিন সুলতানা মুক্তার মৃগি রোগ ছিল। সে ২ মেয়ে ও ১ ছেলের জননী।
Please follow and like us:
« মাঠ পর্যায়ে কল সেবা ৩৩৩ প্রচারণায় সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ৮ বছরের শিশু হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ »
