প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

জেলার ভান্ডারিয়া উপজেলায় ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় রেশাদ ইসলাম (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে ভান্ডারিয়া-বরিশাল সড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ইজিবাইকটি আটক করেছে। তবে চালককে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

নিহত রেশাদ ভান্ডারিয়া পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা ভ্যান চালক রফিকুল ইসলাম ফরাজীর ছেলে এবং স্থানীয় ৭০নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা ছিদ্দিকা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রেশাদ বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লেখা পড়া করত। সে মেধাবী ছাত্র ছিল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতো। সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলে আসছিলো। পথে শহরের কলেজ মোড় এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত রেশাদ এর পরিবারে শোকের মাতম চলছে। এমন দুর্ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শোকাহত।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান বলেন, নিহত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial