প্রধান সূচি

মঠবাড়িয়ায় ছাদ থেকে পরে শ্রমিকের মৃত্যু

জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে পরে মো. সোহরাব হোসেন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
সোহবার উত্তর মিরুখালী গ্রামের মো. হাতেম হাওলাদারের ছেলে। সে ২ ছেলে সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মো. তুহিন জানান, সোহরাব ও তুহিন সোমবার সকাল ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলার ছাদের কার্ণিসে দাড়িয়ে সদ্য দেয়া তৃতীয় তলার ছাদের সেন্টারিংয়ের বাঁশ খোলার কাজ করছিল। এ সময়ে হাত ছুটে গিয়ে সোহরাব নিচে পরে গেলে মাথা থেতলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial