প্রধান সূচি

চিতলমারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার সকাল ১১টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়য়ে দিনব্যাপী এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এ সোয়েল প্রমুখ।

খেলা শেষে অতিথিরা ফুটবল, হ্যান্ডবল ও সাতার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial