প্রধান সূচি

Sunday, September 8th, 2019

 

মোংলা বন্দরের শিপিং ব্যবসায়ী চাঁদাবাজ চক্রের কবলে জিম্মি : কোটি টাকা চাঁদা দাবী

বাগেরহাটের মোংলা বন্দরের শিপিং ব্যবসায়ীরা চাঁদাবাজ চক্রের কবলে জিম্মি হয়ে পড়েছে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবী করে নানা হুমকী দিচ্ছে। এমনি একটি চাঁদাবাজ চক্র ১৫ লাখ টাকা চাঁদা নিয়েও ক্ষ্যান্ত হননি, উল্টো আরো এক কোটি টাকা চাঁদা দাবী করেছেন মোংলার শিপিং ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী নূরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলালের কাছে। খুলনার ৩ কেডিত্র এভিনিউ এলাকার সিগমা শিপিং লাইন্স লিমিটেডের মালিক শেখ রফিকুল ইসলাম বাবলু ও তার সহযোগীরা গত ২৬ আগষ্ট বিকেল সাড়ে ৪ টার দিকে প্রকাশ্য আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে এ চাঁদার টাকা দাবি করেছেন।বিস্তারিত পড়ুন


নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ

পিরোজপুরে জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলিজা সাঈদ এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমিন অসীম এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি মিলনায়তনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুনতানজির, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাংবাদিক মাহমুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, জেলাবিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

“বই ভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা” এমন শ্লোগান নিয়ে জেলার কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ইন্দুরকানীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

“বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস, সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. আহসান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম লোকমান হোসেন, রূপসীবিস্তারিত পড়ুন


চিতলমারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার সকাল ১১টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়য়ে দিনব্যাপী এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.বিস্তারিত পড়ুন


প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলার ৭৪নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানমের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অপকর্মের প্রতিবাদ ও বিচার দাবী করে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। রবিবার সকালে বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থীর, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানম তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, ৭৪নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেণীতে মোট ১০১ জন শিক্ষার্থী লেখা পড়া করে। কিন্তু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানমবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), পিরোজপুর এর সহযোগিতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে রবিবার সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউস মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial